বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে উজিরপুর জামায়াতের ইফতার

উজিরপুর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা শাখার উদ্যেগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল ১৭ মার্চ সোমবার ইচলাদি সাকুরা ফুড ভিলেজে অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাও আব্দুল খালেকের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি খোকন সরদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার নায়েবে আমির ও বরিশাল-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক সাঈয়্যেদ আহমদ খান।

আমন্ত্রিত অতিথি ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলি সূজা। উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা সদস্য সচিব হুমায়ুন খান। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা শাহে আলম। সকল সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকবৃন্দ। রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, এলাকার বিশিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top