বাবুগঞ্জ জামায়াত নেতার মায়ের মৃত্যু, নেতৃবৃন্দের শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন শাখার আমির হাফেজ মাওলানা এরশাদ হোসাইনের মাতা মাহমুদা খাতুন (৮৫) ২৬ নভেম্বর দুপুর ১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রজিউন।
মৃত্যুকালে তিনি ৩ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।

মরহুমার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার, জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান ও অধ্যাপক ড, মাহফুজুর রহমান, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। জেলা সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড জহির উদ্দিন ইয়ামিন , হাফেজ সাইফুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝী , অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইদ্রিস হাসান প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top