বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার কর্মীদের নিয়ে এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয় ২১ সেপ্টেম্বর শনিবার।
দিন ব্যাপী অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মু; বাবর।
উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।
বিশেষ মেহমান ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বাবুগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান অলিদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো আব্দুল কাদের, জেলা সেক্রেটারি আলী আকবর, উপজেলা শিবিরের সভাপতি শাহাদাত হোসেন, মো জোবায়ের প্রমুখ।




