বানারীপাড়ার এমটিএফই প্রতারক আব্দুর রহমানের বাড়ি ঘেরাও

 

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : বানারীপাড়ার আলোচিত এমটিএফই প্রতারক আব্দুর রহমানের বসতবাড়ি থেকে মালামাল সরিয়ে ফেলার সময় প্রতারিত গ্রাহকগণ ও উৎসুক জনতা তার বাড়ি ঘেরাও করেন। পরবর্তীতে উত্তেজিত জনতার তোপের মুখে তার আত্মীয়-স্বজনেরা মালামাল রেখেই চলে যায়। জানা যায়, আব্দুর রহমান স্থানীয় বাসিন্দা আব্দুল মন্নান এর ছেলে।

বানারীপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড মাহমুদিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন আব্দুর রহমান (৩৮) ও তার পরিবার। বানারীপাড়া বন্দর বাজার ব্যাবসায়ী সহ আশেপাশের এলাকায় শতাধিক মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেন। বানারীপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড নিবাসী মালেক ব্যাপারীর ছেলে মিজান (৪২) ও আলাউদ্দিন বেপারীর ছেলে নাসির হোসেন (৪০) ছিলেন তার প্রতারণা চক্রের শীর্ষস্থানীয় কর্মী। বানারীপাড়া উপজেলা থেকে প্রায় কয়েক কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাড়ি জমান আব্দুর রহমান।

২০ মার্চ বৃহস্পতিবার সকালে আব্দুর রহমানের আত্মীয়-স্বজন বিশেষ করে তার শ্যালিকা তার বসবাসকৃত ভাড়া বাসা থেকে মালামাল সরানোর সময় স্থানীয় উৎসুক জনতা ও প্রতারিত মানুষজন বাড়িটি ঘেরাও করেন একপর্যায়ে অবস্থার বেগতিক দেখে আব্দুর রহমানের আত্মীয়-স্বজন সরে যান। এ ব্যাপারে তার শ্যালিকার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা সম্ভব হয়নি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top