মাহমুদুল হাসান, বানারীপাড়া
‘প্রতিভার সন্ধানে সূচনা ২৪ ‘ এই স্লোগানকে সামনে রেখে ইউনিয়ন পর্যায়ে বাছাইকৃত প্রতিযোগিদের নিয়ে বানারীপাড়ায় ৯ই নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হলো উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।
দিগন্ত সাংস্কৃতিক সংসদ এর সভাপতি হাফেজ মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ জুবায়ের হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সূচনা সাংস্কৃতিক সংসদ. বরিশাল এর পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম সাইফি।
বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৪ টি গ্রুপে ১১ টি বিষয়ে মোট ৩২ জনকে বিজয়ীর পুরস্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আশিকুল ইসলাম আজাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী বানারীপাড়া উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ মোকাম্মেল হোসাইন (মোজাম্মেল), পৌরসভা জামায়াতের আমির মোঃ কাওসার হোসাইন, উপজেলা ছাত্রশিবির সভাপতি আরিফুল ইসলাম,
নব-ধ্বনি শিল্পীগোষ্ঠীর পরিচালক আসিবুল ইসলাম আসারী।




