বানারীপাড়ায় ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা

বানারীপাড়া প্রতি‌নি‌ধি
বরিশালের বানারীপাড়ায় একজন ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমান আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মো. কুতুবুদ্দিন নামের এই ভুয়া ডাক্তারের বাড়ি নড়াইল জেলার সদর থানার কৃষ্ণপুর এলাকায়। তার পিতার নাম মো. রুহুল আমিন।

জানাগেছে, বহু বছর আগে কুতুবুদ্দিন নিজ এলাকা ছেড়ে পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে স্থায়ীভাবে বসবাস করতেন। ওখানেই তিনি স্বরূপকাঠি উপজেলা সদরে এবং একই এলাকার পালকির হাটে চেম্বার করে আসছিলেন। সাথে প্রতি সোমবার বরিশালের বানারীপাড়া পৌর শহরের জননী অপটিকসের পিছনের চেম্বারে বসে চোখ এবং অর্শ্ব ও পাইলসের চিকিৎসা করতেন।
সোমবার ৭ অক্টোবর সকালে থানা পুলিশের সহায়তায় তাকে বানারীপাড়া পৌর শহরের জননী অপটিকসের পেছনে অবস্থিত চেম্বার থেকে আটক করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অন্তরা হালদার।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভুয়া ডাক্তারকে অফিসে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। যার নং-২০/২৪। মামলায় আসামীকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

১ thought on “বানারীপাড়ায় ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top