বানারীপাড়া (বরিশাল)
বানারীপাড়া উপজেলায় ‘জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট অ্যাকশন (গেটকা)’ প্রকল্পের উপজেলা লোকমোর্চা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় স্থানীয় একটি মিলনায়তনে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস ও ওয়েব ফাউন্ডেশন। সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কাঙ্ক্ষিত ফলাফল এবং লোকমোর্চা কমিটির দায়িত্ব ও করণীয় তুলে ধরেন গেটকা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর হোসাইন।
সভা পরিচালনা করেন কাওসার হোসেন। তিনি বলেন, ‘বানারীপাড়ায় এই প্রকল্প বাস্তবায়নে এনএসএস-কে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।’ তিনি এনএসএস ও ওয়েব ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘গেটকা প্রকল্পের মাধ্যমে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইলিয়াস শেখ, এনটিভি প্রতিনিধি হাসান আহম্মদ সোহাগ, উপজেলা এনজিও সমন্বয়কারী এস মিজানুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি, যুব প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা লোকমোর্চা কমিটি গঠন করা হয়। কমিটিতে মোঃ আবুল কালাম আজাদ (শিক্ষক ও পরিচালক, বানারীপাড়া ইয়াতিমখানা) চেয়ারম্যান, জেসমিন খনাম (সমাজসেবক) ও ইলিয়াস শেখ (সাংবাদিক, দৈনিক ইনকিলাব) সহ-সভাপতি, কাওসার হোসেন সাধারণ সম্পাদক এবং হাসান আহম্মদ সোহাগ (সাংবাদিক, এনটিভি) যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হন মোঃ হাফিজ আহমেদ, এস মিজানুল ইসলাম, মোঃ আবিদ হোসেন, মোসাঃ সুমাইয়া আক্তার সুরমা এবং অন্যান্য ১৬ জন সদস্য।




