মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি ।।
দক্ষিণবঙ্গের উল্লেখযোগ্য দুই দ্বীনি মারকাজ হযরত কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা ও পীর সাহেব নেছার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ছারছীনা দরবার শরীফ পরিদর্শনে আসেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান।
সোমবার (২ ডিসেম্বর) ছারছিনা দরবার শরীফ পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে বানারীপাড়া রায়েরহাট এলাকায় একটি পথসভা করেন তিনি। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও বানারীপাড়া উপজেলার জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
পথসভায় আমিরে জামায়াত বলেন, সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আমরা আর কোন স্বৈরাচার ফ্যাসিবাদের হাতে তুলে দেব না ইনশাআল্লাহ।




