বরিশাল জার্নাল ডেস্ক
বরিশাল নগরীর ১১নং ওয়ার্ডে যৌথবাহিনীর অভিযানে নগর বিএনপির মৎস্যজীবি দলের যুগ্ন আহবায়ক ফেরদৌসের ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিক্তিতে যৌথবাহিনীর একটি দল স্টেডিয়াম কলোনীতে নগর মৎস্যজীবি দলের যুগ্ন আহবায়ক ফেরদৌসের গাড়ির গ্যারেজে অভিযান চালায়। এ সময় ফেরদৌসের গ্যারেজ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও সুমনের গ্যারেজ থেকে লাঠিসোটা উদ্ধার করে। পরে সাদ্দাম ওরফে জামাই সাদ্দাম ও রায়হান নামে দুইজনকে আটক করেন।
আটককৃত সাদ্দাম জানায়, ফেরদৌস ভাই শারীরিক ভাবে অসুস্থ হওয়ায় তাকে আটক না করে তার গ্যারেজ থেকে আমি ম্যানেজার সাদ্দামকে আটক করেন যৌথবাহিনীর সদস্যরা।
তবে এ ঘটনায় নগরীতে সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারন মানুষ বলছে, একজন নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ২৪ ঘন্টাই সিসিটিভি রয়েছে। সেখানে এত অস্ত্র কিভাবে রেখেছে? আর একটি পক্ষ বলছে, ফেরদৌস স্টেডিয়াম কলোনীতে নিজেকে জানান দিতে এলাকাজুড়ে একটি বাহিনী তৈরি করেছে। তাই ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন জনকে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
এ বিষয় নগর মৎস্যজীবি দলের যুগ্ন আহবায়ক ফেরদৌস জানান, আমি জানি না কে রেখেছে। তবে আমার ম্যানেজারকে যৌথবাহিনী ধরে নিয়ে গেছে। আমি অসুস্থ। আওয়ামী লীগের বাহিনী আমাকে কুপিয়ে ছিলো। সেই যন্ত্রণা এখনো বহন করে আসছি।




