ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে মিছিল

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ঘোষণার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ‘বরিশাল সিটি কপোরেশনের সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৩ সালের জুনে বিসিসির নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম প্রতিদ্বন্দ্বীতা করেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হাতপাখা প্রতীকের প্রার্থীর ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। ওই নির্বাচনে দলীয়করণ করে নৌকার পক্ষে কাজ করে নির্বাচন কমিশন।

এর আগে গত বৃহস্পতিবার বিসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে দ্বিতীয় স্থানে থাকা ফয়জুল করিম বরিশাল সিটি নির্বাচনি ট্রাইব্যনাল আদালতে মামলা করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top