এইচ এম খলিল, বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জ উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী পাদ্রীশিবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার (২৩শে আগস্ট) বিকেলে ইউনিয়নের পল্লী গণ উন্নয়ন কেন্দ্র হলরুম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সমাবেশে পাদ্রীশিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মাহামুন্নবী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলম, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ বশির উদ্দিন, বাকেরগঞ্জ উপজেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আল আমিন। উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি ও কর্ম পরিশোধ সদস্য মেহেদী হাসান শাওন।

এছাড়াও পাদ্রীশিবপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও নেতা কর্মীবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি অধ্যাপক ফিরোজ আলম তার বক্তব্যে বলেন, ইউনিয়নের সকল কর্মীকে একতাবদ্ধ হয়ে কাজ করে সাধারণ মানুষের ভিতরে ব্যপক গণসংযোগ করার পরামর্শ দেন। প্রধান অতিথি মাহামুন্নবী তালুকদার তার বক্তব্য বলেন, আগামীতে ইনসাফের দেশ গঠন করতে পারলে দেশে চাঁদাবাজি, লুটতরাজ, সন্ত্রাস, দখলবাজি, ঘুষ, দুর্নীতি থাকবে না। তাই জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালন করেন পাদ্রীশিবপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মাস্টার মোঃ রুহুল আমিন। কর্মী সমাবেশে জামায়াতে ইসলামীর পাদ্রীশিবপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে অধ্যাপক বশির উদ্দিনের নাম ঘোষণা করা হয়।




