আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালে সম্প্রতি আগৈলঝাড়া উপজেলা পরিষদের নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বন্ধু মহল ফাউন্ডেশন ও বিডি ক্লিন আগৈলঝাড়া উপজেলা টিমের নেতৃবৃন্দ।
সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতে আগৈলঝাড়ায় চলমান ও ভবিষ্যৎ মানবিক ও সামাজিক কার্যক্রম নিয়ে উভয় পক্ষ আলোচনা করেন। নবাগত ইউএনও মানবিকতার প্রতি তাঁর আন্তরিকতা ও অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমি আপনাদের এই মানবিক যাত্রায় একজন সহযাত্রী হতে চাই এবং ভবিষ্যতের প্রতিটি উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব।
তিনি আগৈলঝাড়াকে আরও পরিচ্ছন্ন, মানবিক ও সচেতন সমাজে রূপান্তরের যে প্রয়াস চলছে, তাতে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় বন্ধু মহল ফাউন্ডেশনের পক্ষ থেকেও জানানো হয়, তারা মানুষের কল্যাণে সদা প্রস্তুত এবং আগামীতেও সমাজ উন্নয়নের সকল উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করবে।




