নতুন মেয়াদে মেহেন্দিগঞ্জ জামায়াত আমিরের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার আমির ও মজলিশে শুরার নির্বাচন স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা আমির মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।

অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন মেহেন্দিগঞ্জ উপজেলা কর্মপরিষদ ও মজলিশে শুরা সদস্য মাওলানা সিদ্দিকুর রহমান, নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন বরিশাল জেলা প্রধান নির্বাচন কমিশনার ও বরিশাল জেলা কর্মপরিষদ অধ্যাপক মনিরুল ইসলাম। রোকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ মেয়াদের জন্য উপজেলা আমির হিসেবে পুনঃনির্বাচিত হন মাওলানা শহীদুল ইসলাম। নবনির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।

অনুষ্ঠানে উপজেলা মজলিশে শুরা গঠনের জন্য রোকনগণের ভোট গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কর্মপরিষদ ও শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা সভাপতি এ্যাড. জহির উদ্দিন ইয়ামিন, বরিশাল জেলা কর্মপরিষদ সদস্য নূরুল হক সোহরাব, মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক আমিরর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন।

প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনের সকল পর্যায়ে মজবুতি অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেন।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top