দাড়িয়ালে মেধাবী ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাস উপলক্ষে বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নে মেধাবী ছাত্রদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার সকালে স্থানীয় একটি অডিটোরিয়ামে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাব্বির হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাঈদ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলে সেক্রেটারি সাঈদ আহমেদ বলেন, সর্বস্তরের ছাত্রদের মাঝে কোরআনের বানী পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির। তিনি আরও বলেন, কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়; বরং বাস্তব জীবনকে কোরআনের আলোকে পরিচালিত করতে হবে।

এই অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিরাজুল ইসলাম, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক এবং স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top