বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বুধবার, ২৫ ডিসেম্বর বিকাল ৫ টায় বরিশাল মহানগর জামায়াত কার্যালয়ে নেতৃবৃন্দের সাথে এক শুভেচ্ছা সাক্ষাতে মিলিত হন। এ সময় নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ জামায়াতে ইসলামীর কার্যালয় পৌছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুঃ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল জব্বার।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মতিউর রহমান জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা প্রচার সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, মহানগর প্রচার বিভাগের সদস্য আহমেদ বায়েজিদ বোস্তাবি, জেলা প্রচার বিভাগের সদস্য সাইফুল ইসলাম সাঈফী।
প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু , সহ সভাপতি মো জাকির হোসেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক দৈনিক সময়ের আলোর এম মোফাজ্জেল, কোষাধ্যক্ষ একুশে টেলিভিশনের সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক দৈনিক বরিশাল আজকালের কে এম নয়ন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক কালবেলার মো: আরিফিন তুষার, ক্রীড়া সম্পাদক দৈনিক বাংলার মো: রুবেল খান, দফতর সম্পাদক দৈনিক যুগান্তরের মো: নাসির উদ্দিন।
এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন এম জহির, কমল সেনগুপ্ত, মো: আব্দুর রাজ্জাক ভূইয়া, পুলক চ্যাটার্জি, সুমন চৌধুরী (সমকাল), মঈনুল ইসলাম সবুজ (খবরের কাগজ) ও শাহীন হাসান (বাংলা ভিশন)।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ পেশাগত কার্যক্রম নির্ভিগ্নে পরিচালনার জন্য জামায়ত নেতাদের সহযোগিতা চাইলে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সকল ধরনের সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, সাংবাদিক ভাইয়েরা দল মতের উর্ধে উঠে রাজনৈতিক নেতাদের সমালোচনা করতে পারলেই কোন শাসক ভবিষ্যতে স্বৈরাচার ফ্যাসীবাদ হয়ে উঠার সুযোগ পাবে না।
অ্যাডভোকেট হেলাল, বলেন আমরা শত নির্যাতনের মধ্যেও জনগনকে সাথে নিয়ে জনকল্যাণে কাজ করেছি আমাদের কল্যাণমুখী কাজগুলোকে সংবাদমাধ্যমে তুলে ধরবেন, ভুল হলে সমালোচনা করবেন । আগামীদিনে জামায়তে ইসলামী জনগণের খেদমত করার জন্য প্রস্তুতি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।
উক্তসভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এ্যাড শাহ আলম, জামায়াত নেতা অধ্যাপক শের আলী, সাংবাদিক নাসির উদ্দিন প্রমূখ।
প্রেসবিজ্ঞপ্তি




