মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান শনিবার বিকেলে চাখার বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু করে বাজার এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ চলাকালে তিনি পথচারী, দোকানী ও স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি দাঁড়িপাল্লাকে ন্যায় ও ইনসাফের প্রতীক হিসেবে পরিচয় করিয়ে দেন।
গণসংযোগে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বানারীপাড়া উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, মজলিসে মুফাসসিরিন বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা আতিকুল ইসলাম, চাখার ইউনিয়ন আমির শহিদুল ইসলাম চাখারী, উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, জামায়াত নেতা ইসাহাক খান ও কাইয়ুম বিল্লাহ মিঠু এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




