গৌরনদীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

গৌরনদী প্রতিনিধি

কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ – এই প্রতিপাদ্যকে ধারন করে বরিশালের গৌরনদীতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় গৌরনদীর আয়োজনে জাতীয় কন্যা শিশু উপলক্ষে ৩০ সেপ্টেম্বর রবিবার সকালে একটি র‍্যালি বের হয়ে গৌরনদী উপজেলার প্রধান সড়ক পদক্ষিণ করে।

উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, শিক্ষা অফিসার তাসলিমা বেগম, সমাজসেবা অফিসার সাধন বল, সমবায় অফিসার আফসানা শাখী, প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈয়ত গুহু পিকলু, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি সাংবাদিক প্রেমানন্দ ঘরামী, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার নারায়ণ চন্দ্র দে প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top