এইচ এম খলিল, বাকেরগঞ্জ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হয়েছেন কলসকাঠী ইউনিয়নের গুড়িয়া গ্রামের সন্তান ও বাংলাদেশ সরকারের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজ অধ্যক্ষকে পাঠানো এক চিঠিতে পরবর্তী দুই বছরের জন্য তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছে।
এছাড়া একই চিঠিতে কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে মনির হোসেন হাওলাদারকে।
এদিকে, কলসকাঠী ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হওয়ায় বাংলাদেশ সরকারের সচিব মোহাম্মদ রফিকুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলসকাঠী ইউনিয়নের আপামর সাধারণ জনগণ।




