এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়ন শাখার কর্মী ও সহযোগী শিক্ষাশিবির ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে গোয়ালা ভাওর দাখিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী গবিন্দপুর ইউনিয়ন সভাপতি মাওলানা ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক আমির সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলার আমির মাওলানা শহীদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন আহমেদ, মেহেন্দিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুল্লাহ, উত্তর উলানিয়া ইউনিয়নের আমির মাষ্টার মোহাম্মদ আলী, দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আমির মাওলানা আবুল কালাম আজাদ, চানপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রিয়াজ উদ্দিন, হোগলটুরী সিনিয়র মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপল মাওলানা নুরুল ইসলাম সহ ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ দুনিয়ার মানুষের মুক্তি আল্লাহর আইন ব্যতিত সম্ভব নয়। ইসলাম কায়েম হলে শুধু মুসলিমরাই নয়, অমুসলিমরাও শান্তিতে বসবাস করতে পারবে।
নেতৃবৃন্দ মুক্ত পরিবেশে দ্বীনের প্রচার করার সুযোগ করে দেয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন। আগামী দিনের চ্যালেঞ্জের মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।




