বরিশাল জার্নাল ডেস্ক
বরিশালের মেহেন্দিগঞ্জস্থ রাজাপুর পানবাড়িয়া কল্যাণের শপথ যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল সরকারী পাতারহাট রশিকচন্দ্র মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক মো: আমযাদ হোসাইনের সভাপতিত্বে প্রস্তাবিত উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
স্বদেশ সাংস্কৃতিক সংসদের পরিচালক ও উলানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আমযাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসির পেশ করেন রূপায়ন টাউন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও জনপ্রিয় ইসলামী বক্তা শাইখ মুহাম্মদ জামাল উদ্দিন।
বিশেষ আলোচক হিসেবে তাফসির পেশ করেন ভোলা জেলা পরিষদ জামে মসজিদের খতিব ও বাংলাদেশ আল কুরআন গবেষণা পরিষদের ভোলা জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম তাওহীদি, মদীনাতুল উলূম ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর হোসেন হাওলাদার।
প্রধান মুফাসসির তার আলোচনায় বলেন, যারা কুরআন থেকে দূরে চলে যায় তাদের সাথী হয় শয়তান। তার দুনিয়ার জীবনটা হয় দুর্বিষহ, আল্লাহ তাকে পরকালে অন্ধ করে উঠাবেন। বাংলাদেশে ইসলামী বিপ্লব সৃষ্টি করে জনগণের প্রকৃত কল্যাণ সাধনে তৎপর হওয়ার জন্য উদাত্ত আহবান জানান তিনি।




