উজিরপুরের সাতলায় জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভা

 

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল জেলার উজিরপুর উপজেলাধীন সাতলা ইউনিয়নের জামায়াতে ইসলামীর ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল চারটায় সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতলা ইউনিয়নের সেক্রেটারি মোঃ আব্দুল কাদির জিব্রানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সাতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বরিশাল জেলার মজলিসে শূরা সদস্য, বরিশাল জেলা পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার সেক্রেটারি মোঃ খোকন সরদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা মানেই ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এবং জনগণের কল্যাণে নিবেদিত প্রশাসন। খেটে খাওয়া সর্বসাধারণের অধিকার নিশ্চিত করা, দুর্নীতি রোধ, চাঁদাবাজ রোধ, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতের নেতৃত্ব সময়ের দাবী। সৎ যোগ্য ও আদর্শভিত্তিক নেতৃত্বই পারে জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমাদের সকল নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকতে হবে। সর্বাবস্থায় জনগণের পাশে দাঁড়াতে হবে। প্রতিটি ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ আরো বৃদ্ধির করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম সাতলা ইউনিয়নের সহ-সভাপতি মাওলানা মোঃ হোসাইন মোল্লা, মোঃ মাহবুবুর রহমান, মোঃ আঃ রব বালি, মোঃ বজলুর রহমান, মোঃ জাকির বালি, মোঃ ফোরকান শেখ, মোঃ আল আমিন বাহাদুর, মোঃ জাকির হোসাইন খন্দকার।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াতের কর্মী, সহযোগী ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top