আগৈলঝাড়ায় সাংবাদিকদের সাথে বসির আহম্মেদ পান্নার মতবিনিময়

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতা

আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বসির আহম্মেদ পান্না।
বুধবার দুপুর ২টায় উপজেলা সদরে আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাকক্ষে সভাপতি মোঃ শামিমুল ইসলাম শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল রিপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, দলীয় প্রভাব মুক্ত নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ আলোচনা করা হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বসির আহম্মেদ পান্না দলীয় প্রভাব মুক্ত নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ তৈরি সংক্রান্ত বিষয় সাংবাদিকদের মতামত গ্রহণ ও উপরোক্ত বিষয় সমূহ রাজনৈতিক, প্রশাসনিক ব্যক্তিবর্গের সমন্বয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, কে এম আজাদ রহমান, অপূর্ব লাল সরকার, সহ সভাপতি বিপন বিশ্বাস, মো: জহিরুল ইসলাম সবুজ, এইচ এম মাসুম, সাইফুল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মো. লুৎফর রহমান মানিক, বিকাশ চন্দ্র রায়, স্বপন দাস, পলাশ দত্ত, মো. আকতারুজ্জামান, জগদীশ মন্ডল, মলয় বিশ্বাস, শফিকুল ইসলাম, তাসদিত হায়দার সাজিদ, মো. দিদার হোসেন, উপেন মজুমদার, বিপ্লব গাইন, মো. সরোয়ার আলম সরদার প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে আগৈলঝাড়া উপজেলার উন্নয়ন নিয়ে আগামীদিনের কর্মপরিকল্পনার বিষয়েও মত প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top