মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

মুসলিমদের দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। রজমান শেষে কবে নাগাদ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে, তার ওপর নির্ভর করছে ঈদ উদযাপন। ঈদুল ফিতর পালনের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটি।

 

সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জাওয়ান জানিয়েছেন, চলতি বছরে মধ্যপ্রাচ্য অঞ্চলের আরব দেশগুলোতে রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে। ফলে শাওয়ার মাসের প্রথম দিন হতে পারে ২০ মার্চ।

 

অর্থাৎ আগামী ২০ মার্চ শুক্রবার সৌদি আরব, আরব আমিরাত, কাতারসহ ওই অঞ্চলের বেশির ভাগ দেশে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।

 

২৯তম রমজানে চাঁদ দেখার সম্ভাবনার ব্যাপারে ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, ‘আগামী বুধবার ২৯তম রমজানে, আরব দেশগুলোর আকাশে কোনো অর্ধচন্দ্র থাকবে না।’

 

যদি বুধবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) হবে ঈদুল ফিতর। কিন্তু চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২০ মার্চ (শুক্রবার) আরব বিশ্বে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

 

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, আরবি প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, যা মূলত চাঁদের অবস্থার ওপর নির্ভর করে। ইসলামিক বর্ষপঞ্জি ১২টি চন্দ্র মাসের সমন্বয়ে গঠিত, যেখানে বছরে মোট ৩৫৪ বা ৩৫৫ দিন থাকে। এ কারণে প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ঈদ প্রায় ১০ দিন করে এগিয়ে আসে।

 

সূত্র: দ্য ন্যাশনাল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top