বিজয়ের মাস ডিসেম্বর : গর্ব, আনন্দ ও দেশপ্রেমের প্রতীক

 

শফিকুল ইসলাম

ডিসেম্বর মাস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই মাসেই আমাদের প্রাণের বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে স্বাধীনতার স্বাদ পেয়েছিল। ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের মধ্য দিয়ে রচিত হয় বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার অমর ইতিহাস।

বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এ মাসের ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ দিনে।

বিজয়ের মাস শুধু একটি তারিখ নয়, এটি বাঙালির চেতনার প্রতীক। এটি আমাদের জন্য গর্ব, আনন্দ এবং দেশপ্রেমের এক অমোঘ প্রেরণা। এই মাসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেসব বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের, যাদের আত্মত্যাগ আমাদের জন্য এ স্বাধীন ভূখণ্ড এনে দিয়েছে।

বিজয়ের মাসে সারা দেশে উদযাপিত হয় নানা আয়োজন। জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে জাতি এই মাসের তাৎপর্য উদযাপন করে।

আমাদের কর্তব্য হলো বিজয়ের এ গৌরব ধরে রাখা এবং একটি উন্নত, সুখী, ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা। বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা জাতি হিসেবে আরও ঐক্যবদ্ধ হবো—এটাই হোক বিজয়ের মাসে আমাদের অঙ্গীকার।

সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা এবং সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধা।

মোঃ শফিকুল ইসলাম

বিএসএস (অনার্স) রাষ্ট্রবিজ্ঞান
সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top