বরিশাল জার্নাল ডেস্ক
অজগরটি কৃষকের তিনটি হাঁস খেয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। ভিটিআরটি সদস্য মো. হাসান মুন্সী বলেন, ইলিয়ার মাতুব্বরের ফোন পেয়ে ওয়াইল্ড টিমের আলম হাওলাদারকে নিয়ে ঘটনাস্থলে যাই।
কৃষক ইলিয়াস মাতুব্বর জানান, বাড়ির পেছনে ধানক্ষেতে হাঁসের অস্বাভাবিক ডাকাডাকি শুনতে পেয়ে ছুটে যান তিনি। সেখানে যাওয়ার পর অজগর দেখে দ্রুত বাড়ি ফিরে ফোন করেন উদ্ধারকারীদের।
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার বলেন, অজগরটি উদ্ধারের সময় আমাদের দিকে তেড়ে আসছিল। আমরা কৌশল খাটিয়ে সেটি ধরে বন বিভাগের কাছে নিয়ে যাই। কৃষকের হাঁসের পালে আক্রমণ করে তিনটি হাঁস খেয়েছে। অজগরটি প্রায় ১৫ ফুট লম্বা এবং ২৫ কেজির মতো ওজন হবে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) খলিলুর রহমানের ভাষ্য, ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যরা অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে সাপটি রেঞ্জ অফিসে পূর্ব পাশের বনে অবমুক্ত করা হয়েছে।




