মির্জাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ দোকানে জরিমানা

উত্তম গোলদার, ‎মির্জাগঞ্জ(পটুয়াখালী)

‎পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারে ফলের দোকান, কাঁচা বাজার, ইফতারির দোকান ও মু‌দি দোকা‌নে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মূল‌্য তা‌লিকা সংরক্ষণ না করা এবং অস্বাস্থ‌্যকর উপা‌য়ে খাবার সংরক্ষণ করার অপরাধে ৫ দোকান মালিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট।

রবিবার(২ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম। এছাড়াও রাস্তার পাশে, ফুটপাতে থাকা অবৈধ দোকান,  দোকানের বর্ধিতাংশ অপসারণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ অভিযানকালে তার সাথে ছিলেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ  শামীম হাওলাদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও  বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম বলেন,‎ ‘পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোক্তাদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।‎ রমজানে ক্রেতারা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য প্রতিটি দোকানে মূল্যতালিকা বাধ্যতামূলকভাবে টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top