মনপুরার মেঘনা নদীতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

 

মো.মহিব্বুল্যাহ (ইলিয়াছ), মনপুরা : ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে মোস্তফা মাঝি (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি ) বিকেল ৩ টার দিকে নদীতে পড়ে এখনও নিখোঁজ রয়েছেন ওই জেলে। কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা ৪ ঘণ্টা ব্যাপী অভিযান চালিয়েও নিখোঁজ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড ও জেলে সূত্র জানায়, বেলা ৩ টার দিকে উপজেলার হাজীরহাট ঘাট সংলগ্ন মেঘনা নদীতে মোস্তফা মাঝি নামের জেলে নৌকা থেকে বিহন্দি জাল ফেলানোর সময় রশিতে পেচিয়ে নদীতে পড়ে যায়। নিখোঁজ জেলে মনপুরা উপজেলার ২ নং হাজীরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুজাম্মেল হক এর ছেলে।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন জানান, সংবাদ পেয়ে দুপুর ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা করেও সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান জানান, মোস্তফা নামের এক জেলে নিখোঁজের সংবাদ পেয়েছেন, বুধবার সকালে বরিশাল থেকে উদ্ধারকারী টিম এসে উদ্ধারের কাজ চালাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top