মনপুরায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃ মহিব্বুল্যাহ (ইলিয়াছ), প্রতিনিধি মনপুরা (ভোলা)

ভোলা জেলার মনপুরা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ হারিস আহমেদ ( ৬৭) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২০শে নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সকাল সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিঃশ্বাস ত্যাগ করেন।

বিকেল ৪ টা ৫০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামানের নেতৃত্বে মরহুম হারিস আহমেদকে গার্ড অব অনার দেয় পুলিশের একটি দল। পরে মাগরিবের নামাজের পর তাকে উত্তর চর ফজুদ্দিন জামে মসজিদের কবরস্থানে দাফন করা হয়।

তিনি পেশাগত জীবনে হাজির হাট হোসেনীয়া আলিম মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা হারিস আহমেদ দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার জানাযায় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top