মনপুরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

 

মনপুরা (ভোলা) প্রতিনিধি
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্নীতিবারোধী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মনপুরা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান।

দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, মনপুরা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান মাস্টার ও সাধারন সম্পাদক মনোয়ারা বেগম।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নুরুনবী শিবলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম ও নৈদপর বাসি দাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top