মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) : ভোলা জেলার সহকারী প্রধান শিক্ষকদের এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৬ শে ডিসেম্বর) লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ে সকাল দশটায় অনুিষ্ঠত হয়।
লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইয়াছিনের সভাপতিত্বে ও লালমোহন আব্দুল ওয়াহাব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, বোরহানউদ্দিনের বি কে এম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, দৌলতখান খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন, তজুমদ্দিন সম্ভপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হান্নান কবীর, চরফ্যাশনের কাশেমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শাহে আলম শিমুল, ডাওরিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুল্লাহ, কালিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনীল কুমার।
সভায় ভোলা জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষকগণ অষ্টম গ্রেডে বেতন পাচ্ছে। এতে আমাদের কোন আপত্তি নেই। সহকারী প্রধান শিক্ষকরা বিদ্যালয়ের একাডেমিক সমস্ত কাজ করেন এবং স্কুল পরিচালনা করেন। আমাদের দাবি একটাই, আমাদেরকে অষ্টম স্কুল থেকে সপ্তম স্কুলে পরিণত করতে হবে। বক্তারা আরো বলেন, ২০২৩ সালের ৮ই আগষ্ট হাইকোর্টে আমরা একটি রিট পিটিশন দাখিল করি। আমরাও ঐ রিড পিটিশন বাস্তবায়নের জন্য ভোলা জেলার সহকারী প্রধান শিক্ষকরা আইনি লড়াই করব, ইনশাআল্লাহ।




