বোরহানউদ্দিনে বিএনপির নির্বাচন-প্রস্তুতি ও মতবিনিময় সভা

 

মো: মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-২ আসনের বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা বিএনপির পার্টি অফিসে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। সভায় সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এড. আজম কাজী, সিনিয়র সহ-সভাপতি মোঃ সরোয়ার আলম খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আলমগীর মাতাব্বরসহ শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, ওলামা দল, জাসাস ও তরুণ দলের নেতৃবৃন্দ।

এছাড়া বিকেলে বড়মানিকা ইউনিয়ন বিএনপির আয়োজনে ১নং ওয়ার্ডের রহমান আলী বয়াতি বাড়ীর দরজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফিজ ইব্রাহিম। এতে ইউনিয়ন বিএনপি এবং উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভাগুলোতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top