বোরহানউদ্দিনে পূজা উদযাপন কমিটির সাথে জামায়াতের মতবিনিময়

মোঃমিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বোরহানউদ্দিন পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোরহানউদ্দিন উপজেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার (০৪ অক্টোবর) বিকাল পাঁচটায় বোরহানউদ্দিন ভাওয়াল বাড়ি রাধাকৃষ্ণ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন রক্ষিত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্টু চন্দ্র দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বোরহানউদ্দিন উপজেলা আমির মাওলানা মাকসুদুর রহমান, বোরহানউদ্দিন কামিল মাদরাসার উপাধ্যক্ষ এএইচএম ওয়ালিউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী অধ্যক্ষ আবদুস সালাম, জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুর রহিম, বোরহানউদ্দিন পৌর জামায়াত সেক্রেটারি মোঃ মাকসুদুর রহমান, জামায়াতে ইসলামীর বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমিরগণ, বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ও মন্দিরের সভাপতি, সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মাকসুদুর রহমান তার বক্তব্যে বলেন, আমরা সবাই বাংলাদেশের মানুষ- এটাই আমাদের বড় পরিচয়। ধর্মীয় পরিচয়ে কাউকে আলাদা করে দেখার সুযোগ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে নেই। আসন্ন শারদীয় দুর্গোৎসবে জামায়াতে ইসলামীর বোরহানউদ্দিন উপজেলার স্ব স্ব ইউনিয়নের জনশক্তিরা আপনাদের নিরাপত্তার জন্য সহযোগিতা করবে। এতে করে আমি আশা করি আপনাদের সাথে আমাদের সম্পর্ক আরো জোরদার হবে।

উপাধ্যক্ষ এএইচএম ওয়ালীউল্লাহ বলেন, এই দেশ আমাদের সবার। আমরা সবাই নিজ নিজ ধর্ম পালনে অগ্রগামী হবো। যাতে করে ধর্মীয়ভাবে আমরা সমাজ থাকে সকল অন্যায় অবিচারকে মূলোৎপাটন করতে পারি।

সভাপতি লিটন রক্ষিত বলেন, আমরা জামায়াতে ইসলামীর দ্বারা বিগত দিনে কোনো রকম বৈষম্যের শিকার হইনি। তিনি আসন্ন শারদীয় দুর্গোৎসবে  জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সকল পূজামন্ডপ ও মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকগণ এ বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top