বোরহানউদ্দিনে পানিতে ডুবে দুই সহদরের মৃত্যু

বোরহানউদ্দিন সংবাদদাতা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ছোট মানিকা ২ নম্বর ওয়ার্ডের আমির বাড়িতে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। গত বৃহস্পতিবার (১৩জুলাই) দুপুর আনুমানিক দুইটায় খালে ডুবে মারা গেছে একই পরিবারের দুই শিশু।

জানা গেছে, নিহত দুই শিশুর বাবা কবির হোসেন। তার চার সন্তান ছিল—তিন ছেলে ও এক মেয়ে। বড় ছেলেটি বেঁচে আছে, কিন্তু ছোট দুই সন্তান ইসমাইল(৬) ও শফিউল(৮) একসাথে মৃত্যুবরণ করেছে।

বেলা দুইটার দিকে শিশুদের কোথাও দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন তাদের মা। বাড়ির আশেপাশে খুঁজেও তাদের না পেয়ে তিনি খালে নামেন। প্রথমবার খালে নামার পরও না পেয়ে অন্যত্র খুঁজতে যান। পরে দ্বিতীয়বার আবার খালে নামলে তিনি দেখতে পান, দুই সন্তান খালের পানিতে তলিয়ে আছে।

তাৎক্ষণিক এক সন্তানকে তিনি নিজেই উঠিয়ে আনেন, অন্যজনকে বাড়ির পাশের এক আত্মীয় এসে উদ্ধার করেন। পরে দ্রুত তাদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ ছিদ্দিকির রহমান এর সাথে আলাপকালে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top