বোরহানউদ্দিনে আইবিডব্লিউএফের ইফতার মাহফিল

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) : ভোলার বোরহানউদ্দিনে ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) বোরহানউদ্দিন উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বোরহানউদ্দিন বাজারের ফুডপার্ক চাইনিজ রেস্তোরায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি মোঃ আবুল কালাম সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, আইবিডব্লিউএফ’র ভোলা জেলা শাখার সভাপতি এএইচএম অলি উল্যাহ।

উদ্বোধক হিসেবে বক্তব্য প্রদান করেন, আইবিডব্লিউএফ’র বোরহানউদ্দিন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওঃ মোঃ মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, আইবিডব্লিউএফ’র উপজেলা সহ সভাপতি অধ্যাপক ফিরোজ মাহমুদ, অধ্যাপক মাকসুদুর রহমান সিহাব, মোঃ হাসনাঈন, সেক্রেটারি হাসনাঈন বাসেত প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য আইবিডব্লিউএফ’র ভোলা জেলা শাখার সভাপতি এএইচএম অলি উল্যাহ বলেন, রমজান মাস এলে আমাদের দেশের ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেন। আপনার ১১ মাস ব্যবসা করছেন ১ মাস পণ্যের দাম কমিয়ে দেন। আর আপনারা ইসলামী পন্থায় ব্যবসা করুন। আল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল করছেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top