মো: জিহাদ, মনপুরা (ভোলা)
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া মুনাজাতের আয়োজন করা হয় বৃহস্পতিবার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শামসুদ্দিন আহাম্মেদ মোল্লা। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম ফরাজী, উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ মোঃ আব্দুর রহিম, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ কামালউদ্দিন ওলামা দলের সভাপতি মাওঃ মোঃ ফারুক, যুবদল নেতা মোঃ হারুন অর রশিদ দালাল, মোঃ হারুন ভুঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন। তিনি আবারও জনগনের মাঝে ফিরে আসবে সেই আশা ব্যক্ত করেন।




