বরিশাল জার্নাল ডেস্ক
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অপসারণের মানববন্ধনে হামলার ঘটনায় দুমকী উপজেলার তিন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি।
বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. বশির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকত হোসেন।
প্রসঙ্গত, ১১ মে সকালে পবিপ্রবি প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষক কর্মচারীরা। এ সময় অভিযুক্ত বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আহত হন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষক-কর্মকর্তার একাংশ হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেন। কালের কণ্ঠ




