অন্তবর্তী সরকারকে সবার সহোযোগিতা করতে হবে : আলতাফ চৌধুরী

‎মির্জাগঞ্জ প্রতিনিধি : ‎বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ারভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, গত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার জেল-জুলুম, অত্যাচার -নির্যাতন চালিয়েছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৫ লক্ষ মামলা দিয়েছে সারা দেশে। প্রশ্নপত্র ফাঁস করে শিক্ষানীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। এমন কোনও প্রতিষ্ঠান নেই যেটা তারা ধ্বংস করেনি।

তিনি বলেন, দেশকে পুর্নগঠন করতে বর্তমান অন্তবর্তী সরকারকে আমাদের সর্বাত্মক সহোযোগিতা করতে হবে। আমরা সুষ্ঠু ও সুন্দর একটা নির্বাচন চাই, তাই নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে। কোন অবস্থাতেই বর্তমান অন্তবর্তীকালীণ সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার সুবিদখালী সরকারী কলেজ মাঠে উপজেলা বিএনপির (একাংশ) আয়োজনে বিগত ১৬ বছরে বিএনপির কারাবরনকারী নেতাকর্মী ও মৃত্যুবরণকারী নেতাকর্মীদের স্বজনদের মাঝে বন্ধুপ্রতিম রাষ্ট্র তুরস্কের প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য উপহার সামগ্রী ও ৬টি ইউনিয়নের মসজিদের ১ হাজার ৬শ জন ইমাম – মুয়াজ্জিনের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশে ধর্ষণের সেঞ্চুরি করেছিল; কিন্তু তাদের কোন বিচার না করে তাদেরকে পুরস্কৃত করেছে। ‘র’এর এজেন্ডা বাস্তবয়নের লক্ষ্যে দেশের মধ্যে যারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাদেরকে আমাদের রুখে দিতে হবে।

‎মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক ও সাবেক বরিশাল কলেজের ভিপি মোঃ জাফর ইমাম শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মোঃ মাকসুদ আহম্মেদ বায়েজিদ পান্না।

অনুষ্ঠানে ‎বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির সাবেক রেজিষ্ট্রার ও রাইসা গ্রুপ বিডির চেয়ারম্যান মোঃ রেজাউল করিম,পটুয়াখালী জেলা মহিলা দল নেত্রী অধ্যাপিকা লায়লা ইয়াসমিন তালুকদার, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. এটিএম মোজাম্মেল হোসেন তপন, পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. মহসিন উদ্দীন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজীসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top