রবিবার বরিশাল আসছেন জামায়াত আমির, নথুল্লাবাদে পথসভা

নিজস্ব প্রতিবেদক

রবিবার ১ ডিসেম্বর দক্ষিণাঞ্চলে বিশেষ সফরে আসছেন আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। জামায়তে ইসলামীর দলীয় সূত্র জানিয়েছে, ডা. শফিকুর রহমান সড়ক পথে রাজধানী ঢাকা থেকে বরিশালের উদ্যেশ্য সাংগঠনিক এ সফরে আসছেন রবিবার।

তার সফরের বিস্তারিত বিষয় জানতে চাইলে বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বরিশাল জার্নালকে বলেন, আমিরে জামায়াত সাংগঠনিক সফরে বরিশালে আসছেন। ৫ আগস্টের পরে দক্ষিণাঞ্চলে এটাই প্রথম সফর। বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সন্ধ্যা সাতটায এক পথসভায় ভাষণ দেওয়ার কথা আছে তার।

বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার বলেন, বরিশালবাসী আমিরে জামায়াতের সাথে সাক্ষাতের জন্য উম্মুখ হয়ে আছে তাকে স্বাগত জানাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ও উজিরপুরের ইচলাদীতে পথসভার আয়োজন করা হযেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top