মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : মেহেন্দিগঞ্জে দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক পূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে পাতারহাটে বুধবার বেলা ১১টায় ‘ইসলামিক কর্নার’ স্থাপনের কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের সিনিয়র অফিসার রুহুল আমিন । এসব কর্নারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন বলে বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক মেহেন্দিগঞ্জ শাখার ম্যানেজার শাহাবুদ্দিন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম পাতারহাট বন্দর বনিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন সেলিম, বনিক সমিতির উপদেষ্টা মাহবুব আলম তালুকদার, সাব রেজিস্টার জামে মসজিদের খতিব মাওলানা মানসুর আলম, প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক এইচ এম আনিছুর রহমানসহ বন্দরের ব্যাবসায়ী বৃন্দ।




