নিজস্ব প্রতিবেদক : হিজলা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনপ্রিয় মুফাসসিরে কোরআন মাওলানা আবুল হাশেম মুহাম্মদ বশিরউল্লাহ রোববার (০১ জুন) ভোর ৪টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য ভক্ত-অনুরাগীদের রেখে গেছেন তিনি।
দীর্ঘ পেশাগত জীবনে তিনি বাহেরচর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ৫ মেয়াদে ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন ছাড়াও হিজলা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন মাওলানা বশিরউল্লাহ।
তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান ও ড. এস.এম মাহফুজুর রহমান, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান ও জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাঈদ আহমেদ খান ও আজিজুর রহমান অলিদ, হিজলা উপজেলা আমীর মাওলানা নুরুল আমিন, নায়েবে আমীর মাওলানা হারুন-রশিদ, সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, মেন্দিগঞ্জ উপজেলা আমীর মোঃ শহিদুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, কাজীরহাট থানা আমীর মাওলানা আবুল হোসেন ও সেক্রেটারী কাজী লুৎফর রহমান প্রমুখ।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,মরহুম মাওলানা আবুল হাশেম মোহাম্মদ বশিরউল্লাহ বরিশাল অঞ্চলসহ সারাদেশে মানুষের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য সারা জীবন চেষ্টা করেছেন। বরিশালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার কাজে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ কর্মী। পেশাগত জীবনেও তিনি ছিলেন একজন যোগ্যতম দায়িত্বশীল। পেশাগত দায়িত্বের বাইরেও শিক্ষার্থীদের জীবন গঠনে ব্যক্তিগতভাবে তার অনেক অবদান রয়েছে। ছাত্রদের যে কোন সমস্যায় একজন অভিভাবক হিসেবে সবার আগে এগিয়ে আসতেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তিনি জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন। এত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন যে কারণে তার নির্বাচনী এলাকার জনগণ তাকে এক প্রকারে জোর করে নির্বাচনে প্রার্থী হতে বাধ্য করতেন।




