ভরপাশা ইউনিয়নে জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভা

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জ উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়নে কৃষ্ণকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল ৪ টা শুরু হয় এ কর্মসূচি কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নির্বাচনী প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৬ (বাকেরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন  উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ বশির উদ্দিন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোস্তাকুর রহমান, পৌর আমির মোহাম্মদ নুরুল হক, ও  ভরপাশ ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৫৪ বছর এই দেশটা স্বাধীন হয়েছে। সেই থেকেই তো বাকেরগঞ্জে এমপি আসছে-গেছে। বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। বলেছেন, আপনাদের ভাগ্য পরিবর্তন করবেন সামাজিক বৈষম্য দূর করবেন, মানুষের অভাব মোচন করবেন; কিন্ত অতীতের কোনো প্রতিনিধিই এলাকার রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থা, আপনাদের নিরাপত্তা কোনোটিই দিতে পারেননি। শুধু পেরেছেন তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করতে।

তিনি আরো বলেন, এবার আপনাদের সময় এসেছে ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয় যুক্ত করার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top