বাবুগঞ্জে স্কুল ছাত্র রাব্বি হত্যা মামলার আসামি আটক

 

বরিশাল জার্নাল ডেস্ক: বরিশাল বাবুগঞ্জে স্কুল ছাত্র রাব্বি হাওলাদার (১৮) চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ সাগর খন্দকারকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানাধীন পশ্চিম রহমতপুর এলাকা থেকে র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৮, সদর কোম্পানীর একটি দল অদ্য শনিবার বিকেলে এয়ারপোর্ট থানাধীন পশ্চিম রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী মোঃ সাগর খন্দকারকে (২৮) আটক করে। সাগর উত্তর দেহেরগতির হাকিম খন্দকারের ছেলে।

গ্রেফতারকৃত সাগর খন্দকার’সহ অন্যান্য আসামীরা গত ১৯ জানুয়ারি পূর্ব বিরোধের জের ধরে ভিকটিম মোঃ রাব্বি হাওলাদার (১৮)’কে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বিমানবন্দর থানাধীন মাধবপাশা ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের ঈদগাহ ময়দানের উত্তর পাশে জমির বাধেঁর উপর রাতের অন্ধকারে ফেলে রেখে চলে যায়। ভিকটিমের পরিবার ও স্বজনরা সর্বত্র তালাশ করে কোথাও না পেয়ে ২১ জানুয়ারি বিমানবন্দর থানায় একটি নিখোজ ডায়রি করেন। পরবর্তীতে, খোজাখোজির এক পর্যায়ে গত ২২ জানুয়ারি সকালে  ভিকটিমের বড় ভাই উল্লেখিত স্থানে নীল রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় লাশ দেখতে পায়।

উল্লেখিত ঘটনায় ভিকটিমের বড় ভাই সাব্বির হাওলাদার(২৬) বাদী হয়ে বরিশাল মহানগরের বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়া ঘটনাটি প্রচার করে। জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে ভিকটিমের পরিবার ও কয়েক হাজার এলাকাবাসী ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজের উপর মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসামী গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম প্রদান করে। এরপর র‌্যাব-8 গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং ছায়াতদন্ত করে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে বরিশাল মহানগরের বিমানবন্দর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top