বাবুগঞ্জে বিএনপির কর্মীসভা

বাবুগঞ্জ প্রতিনিধি

বাবুগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইউনিয়ন ও ওয়ার্ড শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে কর্মপরিকল্পনা আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক মোঃ সুলতান আহম্মেদ খান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা ও জেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

সমাবেশে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুই সহস্রাধিক বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top