এইচএম খলিল, বাকেরগঞ্জ: শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা ও র্যালি করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাকেরগঞ্জ উপজেলা শাখা। বৃহস্পতিবার, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার পর র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাকেরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক মাহমুদুন্নবী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আবুল হোসেন, বাকেরগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর আমির ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা নুরুল হক, জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা কর্ম পরিষদের সদস্য ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা রেদওয়ানুল্লাহ শাহিদী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন।
এছাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত আন্তর্জাতিক মে দিবসের আলোচনা সভা ও র্যালিতে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিক জনতা উপস্থিত থেকে আলোচনা সভা ও রেলিতে অংশগ্রহণ করেন। বাকেরগঞ্জ সরকারি কলেজ থেকে র্যালি শুরু হয় বাকেরগঞ্জ পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।




