বরিশাল-২ আসনে মাস্টার আব্দুল মান্নানের মনোনয়নপত্র দাখিল

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাস্টার আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৯ ডিসেম্বর) তিনি বানারীপাড়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার বায়েজিদুর রহমান-এর কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, উজিরপুর উপজেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল খালেক, বানারীপাড়া পৌর আমির কাওসার হোসাইনসহ বিভিন্ন ইউনিয়নের আমির ও নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ লকিতুল্লাহ, অধ্যক্ষ মাওলানা মোবারক আলী ফারুকী, খ্রিস্টান প্রতিনিধি পিটার হালদার, হিন্দু প্রতিনিধি অসীম কুমার হালদার, জুলাই সমন্বয়ক মোঃ আল-আমিন, জেলা সমন্বয়ক প্রতিনিধি, জুলাই শহীদের পিতা মোঃ শুক্কুর মোল্লা প্রমুখ।

মনোনয়নপত্রে প্রস্তাবকারী হিসেবে ছিলেন জনাব খালেক এবং সমর্থনকারী হিসেবে ছিলেন অধ্যাপক মোশারফ হোসেন। জমাদানকারীর দায়িত্ব পালন করেন অধ্যাপক সাইয়েদ আহমেদ খান। উপস্থিত ছিলেন আজম খান, আনোয়ার হোসাইন, খোকন সরদার ও আল-আমিন সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র দাখিল উপলক্ষে উজিরপুর ও বানারীপাড়া উপজেলার কয়েক হাজার জামায়াতে ইসলামীর নেতা-কর্মী উপস্থিত থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে প্রার্থীকে সমর্থন জানান। এ সময় নেতৃবৃন্দ বলেন, বরিশাল-২ আসনে জনগণের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top