মোঃ ইব্রাহিম হোসেন, সফিপুর প্রতিনিধি :
মুলাদী উপজেলার জয়ন্তী নদীর তীব্র ভাঙ্গনে সফিপুরবাসীর ঘরবাড়ি এবং কলেজ হুমকির মুখে। জয়ন্তী নদী তীব্র ভাঙ্গনের ফলে ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে অনেক মানুষের ঘরবাড়ি। ভেঙ্গে গেছে তাদের স্বপ্ন। তারা সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্যে তারা বলেন, নদী ভাঙ্গনের মূল কারণ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা। ফলে দ্রুত নদী ভাঙ্গন দেখা গিয়েছে। শত বছরের ভিটেমাটি এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার জন্য নদী ভাঙ্গনে রোধে সরকারের সংশ্লিষ্ট দফতরকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।



