নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার ও সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন দ্বীন বিজয়ের লক্ষ্যে প্রচেষ্টা চালাতে হবে।
তিনি আরো বলেন, প্রত্যেক মুমিনের জীবনোদ্দেশ্যই হচ্ছে দ্বীন। মুমিন জীবনের আর দ্বিতীয় কোন উদ্দেশ্য নেই। আল্লাহ রাব্বুল আলামীন বাতিলের ওপর দ্বীনে হক্বকে বিজয়ী করার দায়িত্ব দিয়ে দুনিয়াতে নবী- রাসূলগণকে প্রেরণ করেছিলেন। বিশ্বনবী (সা.) একই দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন। তাঁর সাহাবীগণও একই দায়িত্ব পালন করে গেছেন। সেই দায়িত্ব এখন আমাদের ওপর এসেছে। যুগে যুগে এই দায়িত্ব যারাই পালন করেছে তাদের সবার ওপরই জুলুম-নির্যাতন ছিল নিত্যসঙ্গী। তাই বাতিলের রক্তচক্ষুকে ভয় পেলে চলবে না বরং সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে সর্বোচ্চ আর্থিক কুরবানীর মাধ্যমে দ্বীন বিজয়ের জন্য সকলকে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে।
অসহায় ও নিপীড়িত মানুষের সেবা করা আল্লাহর ইবাদত মনে করে মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। আল্লাহর সাহায্য ও মানুষের ভালোবাসা পেলে বিজয় অবশ্যই আমাদের হবে ইনশাআল্লাহ।
তিনি শনিবার (১৬ আগষ্ট) সকাল ৯ টায় মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের ঝোড়খালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে চাঁনপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর ও সাবেক ছাত্রনেতা মাওলানা রিয়াজ উদ্দিন এবং পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুজ জাহের।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, জামায়াতের জেলা ইউনিট সদস্য মুজাহিদুল ইসলাম ইউসুফ, উপজেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা ইব্রাহীম খলিল, চাঁনপুর ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা আব্দুল জাব্বার ও মাষ্টার আব্দুজ জাহের প্রমুখ। এছাড়াও সভায় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় চাঁনপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজ সেবক ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মাস্টার আব্দুজ জাহের এবং বিভিন্ন ওয়ার্ডে মেম্বর প্রার্থীদের নাম ষোষণা করা হয়।




