গৌরনদীতে স্কুলের তালা ভেঙে ১৫টি ল্যাপটপ কম্পিউটার ও নগদ অর্থ চুরি

মো: নাসির উদ্দীন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে মাহিলারা অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের তালা ভেঙে ১৫টি ল্যাপটপ কম্পিউটার ও লাইব্রেরির তালা ভেঙ্গে ৩১ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে একটি চোর চক্র।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম অধিকারী জানান, শুক্রবার সকালে তার এক সহকারী শিক্ষক তাকে ফোন করে বিদ্যালয়ের চুরির বিষয়টি জানান। তিনি বিদ্যালয়ে এসে দেখতে পান মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইউনুস মিয়া ঘটনাস্থলে এসেছেন তাকে নিয়েই তিনি ভিতরে প্রবেশ করেন।  ভেতরে ঢুকে দেখাতে পান বিদ্যালয়ের পিছন গেট ভেঙে  লাইব্রেরী কক্ষে থাকা নগদ ৩১ হাজার তিনশত টাকা, একটি মোবাইল ফোন ও কম্পিউটার ল্যাবের তালা ভেঙে ১৫ টি ল্যাপটপ নিয়ে যায় চোর চক্র।

বিদ্যালয়ের নৈশ প্রহরী সাইফুল ইসলাম জানান, তার শরীর একটু অসুস্থ থাকার কারণে রাতে তিনি ঘুমিয়ে পড়েন সকালে ঘুম থেকে উঠে স্কুলের লাইব্রেরি কক্ষ ও কম্পিউটার ল্যাবের তালাভাঙ্গা দেখে স্কুলের শিক্ষককে খবর দেন।

এ সময় তারা গৌরনদী মডেল থানায় খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুছ মিয়া। তিনি জানান, স্কুলের সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিচার বিশ্লেষণ করে চোর শনাক্তের কাজ চলমান রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top