গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
‘শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ স্লোগানকে ধারণ করে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে শনিবার বরিশালের গৌরনদীতে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১২টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া, গৌরনদী উপজেলা শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম।
বক্তব্য রাখেন, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, আল-হেলাল ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শাহাদাত হোসেন, গেরাকুল বেগম আক্তারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, পালরদী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন, মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ।




