মেহেন্দিগন্জে বজ্রপাতে জেলের মৃত্যু

আনিচুর রহমান, মেহেন্দিগঞ্জ

মেহেন্দিগঞ্জের উলানিয়ার আশা গ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। তার নাম কবির হোসেন মাঝি (৪০)। তিনি পেশায় একজন জেলে।

জানা যায়, ৪ অক্টোবর শুক্রবার ভোর ৬ টার দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি স্থানীয় আব্দুর রহমান মাঝির ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কবির হোসেন মেঘনা নদীতে মাছ ধরতে গেলে সকাল ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত্যুবরণকারী কবির ২ কন্যা  দুই কন্যা সন্তানের জনক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top